প্রশাসকের অধীনে বাফার নির্বাচন করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসকের অধীনে বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের (বাফা) পুনর্নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখা থেকে বাফার প্রশাসক মো. সাইদুর রহমান সেলিমকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়।চিঠিতে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগকে বৈধ বলে মতামত দিয়েছে। তাই এই প্রশাসকের অধীনে নির্বাচন পুনরায় অনুষ্ঠানে বাধা নেই বলে মত দিয়েছে তারা। এই মতামতের আলোকে বাফার নির্বাচনসংক্রান্ত কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয় চিঠিতে। এফবিসিসিআই সভাপতি ও বাফার নির্বাহী সচিবকে চিঠির অনুলিপি দেওয়া হয়।অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, ২০১০ সালে ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আইনি জটিলতার কারণে কমিটি গঠন করা হয়নি।