প্রশাসকের সহকারী লাঞ্ছিত, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসকের ব্যক্তিগত সহকারী অশোক দাসকে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লািঞ্ছত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ গতকাল মঙ্গলবার জেলা পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেনের ব্যক্তিগত সহকারী অশোক দাস দুপুর ১২টার দিকে জেলা পরিষদ কমপ্লেক্স ভবনের প্রকৌশলীর কক্ষে বসা ছিলেন৷ এ সময় যুবলীগ ও ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী কক্ষে ঢুকেই তাঁকে মারধর শুরু করেন৷ একপর্যায়ে কক্ষের টেবিলের কাচ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়৷
জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বলেন, জেলা পরিষদের কাজের দরপত্র নিয়ে সাধারণ ঠিকাদারের সঙ্গে অশোক দাসের ঘুষের লেনদেন নিয়ে বিরোধ রয়েছে৷ এখানে ছাত্রলীগের কেউ জড়িত নয়৷
জেলা যুবলীগের সদস্য মো. শাহীন মৃধা বলেন, ‘কাজ পাইয়ে দিতে ঘুষ দিতে হয় অশোক দাসকে। তিনি ঘুষ নিয়ে বিএনপিপন্থী ঠিকাদারদের কাজ পাইয়ে দিচ্ছেন৷ এ কারণেই সাধারণ ঠিকাদারেরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটান৷’
অভিযোগ অস্বীকার করে অশোক দাস বলেন, ‘আমি জেলা পরিষদের প্রশাসক বা নির্বাহী নই যে কাউকে কাজ পাইয়ে দিতে টাকা নেব৷’