প্রশাসন ক্যাডারের ১৭৪ কর্মকর্তাকে সিনিয়র স্কেলে পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭৪ জন কর্মকর্তাকে গতকাল রোববার সিনিয়র স্কেল পদে (জাতীয় বেতন স্কেল টাকা ১৮,৫০০-২৯,৭০০) পদোন্নতি দেওয়া হয়েছে।পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে যাঁরা সিনিয়র স্কেলভুক্ত পদে কর্মরত আছেন, তাঁরা নিজ নিজ পদে একই কর্মস্থলে থেকে নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবরে যোগদানপত্র দাখিল করবেন। পদোন্নতি পাওয়া যেসব কর্মকর্তা সিনিয়র স্কেলভুক্ত পদে কর্মরত নেই, তাঁরা সংস্থাপন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-৪ অধিশাখায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে যোগদানপত্র পাঠাবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে নিজ নিজ পদে কর্মরত থাকবেন। তথ্য বিবরণী।