প্রশাসন বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারইকান্দিতে ঢাকা-মতলব সড়কের দুই পাশে দুটি জামে মসজিদ থাকায় জমি অধিগ্রহণের টাকা প্রদান নিয়ে বিপাকে পড়েছে প্রশাসন।
গতকাল রোববার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিন মসজিদ দুটি পরিদর্শনে আসেন। এ সময় দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান মোল্লা , কুমিল্লার এল এ শাখার কর্মকর্তা নৃপেন্দ্র চন্দ্র শীল এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।