প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে জেলা জজ সদস্য নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবে যশোরের জেলা ও দায়রা জজ মো. গোলাম মর্তুজা মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্যপদে বদলিপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ ১৫ অক্টোবর এ বদলি-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।
গত ১৪ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, সদস্যের অভাবে অচলাবস্থা, বিচারপ্রার্থীদের
দুর্ভোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে যশোরের জেলা ও দায়রা জজ মো. গোলাম মর্তুজা মজুমদারকে ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্যপদে বদলিপূর্বক নিয়োগ করা হয়েছে। এতে তাঁকে ৩০ অক্টোবর
দায়িত্বভার দিয়ে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়।