প্রশাসনিক উদ্যোগ ও জনসচেতনতা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও সংরক্ষণে ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক সেমিনারে এ মত ব্যক্ত করেছেন।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন রেল মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. সাইনার আলম ও অধ্যাপক মো. আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের প্রধান রোকাইয়া বেগম ও যুগ্ম প্রধান শাহজাহান খন্দকার এবং মৎস্য অধিদপ্তরের পরিচালক এম আই গোলদার।