রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবাসিক একটি হলের কার্যক্রম চালুর দাবিতে গতকাল সোমবার ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় ওই মিছিল থেকে প্রশাসনিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে ছাত্রদের জন্য নির্মিত একমাত্র হলটি (বঙ্গবন্ু্ল শেখ মুজিবুর রহমান) চালুর দাবি জানানো হয়। প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করার সময় মিছিলকারীরা প্রশাসনিক কার্যালয়ের দুটি কম্পিউটার, চেয়ার-টেবিল এবং দরজা-জানালার কাচ ভাঙচুর করেন।
ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়। হল চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মিছিল করে এ হামলা করেছেন বলে তিনি দাবি করেন।
উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, ‘কে বা কারা এ হামলা করেছে তা আমি জানি না।