প্রশাসনিক ভবন অবরোধ, সিন্ডিকেট সভাস্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে লাঞ্ছনায় ঘটনায় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা এবার প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গতকাল শনিবার শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় ওই ব্যবস্থা প্রত্যাখ্যান করা হয়।

একই ঘটনায় গতকাল বেলা সোয়া ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা। অবরোধের কারণে দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভা হওয়ার কথা থাকলেও তা হয়নি। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে।

প্রশাসনিক ভবন অবরোধের সময় গতকাল ফার্মেসি বিভাগের শিক্ষক মোহামঞ্চদ মাফরুহী সাত্তার বলেন, ‘কিছুদিন আগে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় এক শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অথচ শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদকে শুধু সতর্ক করা হয়েছে। এটি প্রহসনমূলক বিচার। আমরা তা প্রত্যাখ্যান করে প্রতিবাদস্বরূপ প্রশাসনিক ভবন অবরোধ করেছি।’