প্রশাসনিক ভবন অবরোধ ১৩ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির অবরোধ ১৩ দিন পার করেছে। সমিতির সদস্যরা গতকাল বৃহস্পতিবারও সকাল সাড়ে সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। গত বুধবার ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষক সমিতির সদস্যরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।