প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতকালীন ছুটি শেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গত বুধবার খুলেছে। প্রশাসনিক কার্যক্রম গত মঙ্গলবার শুরু হলেও প্রধান ফটকে এখনো তালা ঝুলছে। দুই মাস ধরে শিক্ষক সমিতির ডাকা লাগাতার আন্দোলনে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, গত ১৩ ডিসেম্বর থেকে শীতকালীন বন্ধ থাকার পর বুধবার বিশ্ববিদ্যালয় খুলেছে। ওই দিন থেকে ক্লাস শুরুর কথা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। সেই সঙ্গে শিক্ষকদের আন্দোলনের কারণে কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি বলে শিক্ষার্থীরা জানান।
এ ছাড়া প্রশাসনিক ভবনের প্রধান ফটকে এখনো তালা ঝুলতে দেখা যায়। এর ফলে কোনো কর্মকর্তা-কর্মচারী ভবনের ভেতর ঢুকতে পারেননি।