প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষের কার্যালয়সহ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।গতকাল কলেজের নতুন অধ্যক্ষ মোকসেদ আলীর যোগদানের কথা থাকলেও ছাত্রলীগের আন্দোলনের মুখে তিনি কলেজে যাননি।পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, সম্প্রতি কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসকে বগুড়ার আজিজুল হক কলেজে বদলি করা হয়। এই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কলেজ শাখা ছাত্রলীগ গত বুধবার থেকে এক সপ্তাহের ধর্মঘট আহ্বান করে। গতকাল সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষের কার্যালয়সহ সব কক্ষে তালা ঝুলিয়ে দেন। সকাল ১০টার দিকে ক্যাম্পাসে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে কলেজ শাখা ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা যোগ দেন।