প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় দফা দাবিতে গত সোমবার সকালে বিক্ষোভ মিছিল করেছেন ময়মনসিংহ নার্সিং কলেজের শিক্ষার্থীরা। পরে তাঁরা প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন। গত রোববারও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে, চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্স শেষে ছয় মাস থেকে এক বছরের শিক্ষানবিশ কোর্স চালু করা, বৃত্তির অর্থের পরিমাণ এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা করা, চার বছর মেয়াদি বিএসসি কোর্সের শেষে স্নাতকোত্তর কোর্স চালু করা, বিশেষ বিসিএস পরীক্ষাসহ চাকরির নিয়োগবিধি প্রকাশ করা, পৃথক সেবা অনুষদ গঠন করা ও হাসপাতালে কাজ করার সময় অ্যাপ্রোন পরার অনুমতি দেওয়া।