প্রশাসনে পদোন্নতি প্রাপ্তরা কাজ করবেন আগের পদেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ না থাকা সত্ত্বেও পদোন্নতি দেওয়ায় জনপ্রশাসনে এখন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগের (একস্তর নিচে) পদেই সংযুক্ত থেকে কাজ করতে হবে।জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। অবশ্য মৌখিকভাবে আগেই বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়। এই আদেশে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়েও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।নতুন নির্দেশনা অনুযায়ী, সংযুক্ত উপসচিবরা সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব, সংযুক্ত অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিবের (সংযুক্তসহ) কাছে নথি উপস্থাপন করবেন। আর সংযুক্ত যুগ্ম সচিবরা সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব বা সংযুক্ত অতিরিক্ত সচিবের কাছে এবং সংযুক্ত অতিরিক্ত সচিবরা জ্যেষ্ঠ সচিব বা সচিবদের কাছে নথি উপস্থাপন করবেন।