প্রশাসনে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খানকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব পদে বদলি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম এ এন ছিদ্দিককে সড়ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব পদে বদলি করা হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষায় শিক্ষাদানের মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. নজরুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের ইজিপিপি শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের প্রকল্প পরিচালক বাসুদেব আচার্যকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. হেলাল উদ্দিন আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তথ্য বিবরণী।