প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমাগার কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করা হবে—জেলা প্রশাসনের এই আশ্বাস পেয়ে মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন কৃষকেরা। দিনাজপুরের উত্তরা হিমাগারে আলু রেখে ক্ষতিগ্রস্ত কৃষকেরা গতকাল মঙ্গলবার দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুল আলম ঘটনাস্থলে গিয়ে কৃষকদের এই আশ্বাস দেন। কৃষক নেতা আলতাফ হোসাইন জানান, প্রশাসন বা হিমাগার কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া না পেয়ে গতকাল সকালে হিমাগারের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করা হয়।