প্রশাসনের নির্দেশে টিলা কাটা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সার কারখানা প্রকল্পে টিলা কেটে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রথম আলোয় সচিত্র সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে সোমবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) মো. আবুল কালাম। তিনি প্রকল্পের সহঠিকাদার প্রতিষ্ঠান ব্রাদার্স গ্রুপের কর্মকর্তাদের টিলা কাটা বন্ধে স্থানীয় প্রশাসনের নির্দেশনার কথা জানালে টিলা কাটা বন্ধ করে দেওয়া হয়। ব্রাদার্স গ্রুপের প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী অরবিন্দু মণ্ডল টিলা কাটা বন্ধের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের নির্দেশনা মোতাবেক টিলার মাটি কাটার কাজ বন্ধ রয়েছে। ইউএনও মুহামঞ্চদ লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালকের নির্দেশে টিলার মাটি কাটা বন্ধ রাখা হয়েছে।