প্রশাসনের নির্দেশের তোয়াক্কা না ইটভাটার কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নির্দেশের তোয়াক্কা না করে ইটভাটার কাজ এখনো চলছে বলে গত বুধবার স্থানীয় লোকজন জানিয়েছেন। অভিযানে অবৈধভাবে ভাটা পরিচালনা ও অবাধে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় ২০ অক্টোবর থেকে সেখানে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম আলোতে সংবাদ প্রকাশের পর অভিযান পরিচালনা করা হয়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে অভিযোগ করেছেন, ইটভাটার বিরুদ্ধে এ ধরনের নাটক অভিযান প্রতিবছর চালানো হয়। প্রতিবছর প্রশাসনের এ রকম নাটক অভিযানে বৈধতা দিয়ে প্রায় এক দশক ধরে অবৈধ ইটভাটাগুলো চলছে এবং পরিবেশ ধ্বংস করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন অভিযান পরিচালনা সাজানো নাটক বলে অভিযোগ অস্বীকার বলেছেন, ছয়টি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, এবার নতুন-পুরোনো কোনো ইটভাটাকে ইট পোড়াতে অনুমতি দেওয়া হবে না। সবাই বহিরাগত এবং তাদের ঠিকানা জানা না থাকায় মালিকদের লিখিত নির্দেশ পাঠানো সম্ভব না হলেও ইটভাটায় কোনো ধরনের কাজ না করতে মৌখিকভাবে বলা হয়েছে বলে ইউএনও জানান।