প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর ভরাডুবির পর তাঁর পক্ষে নির্বাচনী সমন্বয়ক কাজী হেদায়েতউল্যাহ প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন।
কাজী হেদায়েতউল্যাহ বলেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রায় চার বছর ধরে ভাঙ্গার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ সমর্থক তরুণ, যুবকসহ নানা বয়সী ব্যক্তিদের ধরে এনে নির্যাতন করেছেন, টাকা নিয়েছেন। এ বিষয়ে নেতাকে (কাজী জাফর উল্যাহ) বললেও তিনি তাঁকে বদলির পদক্ষেপ নেননি। এ জন্য নির্বাচনে জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তাঁর বিরুদ্ধে ভোট বিপ্লব ঘটিয়েছে।
দাদন ফকির বলেন, ‘পুলিশের দায়িত্ব এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করা। এ জন্য বিভিন্ন সময় চোর-বাটপার ধরা হয়েছে। এ জন্য আমার দেখার বিষয় নয়।’