প্রশাসনের মাইকিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে আগ্রহী প্রার্থীদের নামে টানানো ব্যানার, পোস্টারসহ প্রচারণামূলক সবকিছু অপসারণ করার জন্য নির্দেশ দিয়ে মাইকিং করা হয়েছে। রিটার্নিং ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নামে প্রচারিত মাইকিংয়ে ২৪ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে ওই সব প্রচারণামূলক উপকরণ অপসারণ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব অপসারণ করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, শুক্রবার থেকে পৌরসভা এলাকায় সম্ভাব্য কোনো প্রার্থীর প্রচারণামূলক কিছু পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।