প্রশাসনের লোকজন মাঝে মাঝে অতিরিক্ত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহের আফরোজ
মেহের আফরোজ

প্রশাসনের লোকজন মাঝে মাঝে অতি উৎসাহী হয়ে এক একটা কাজ করে বসে। অতিরিক্ত করে ফেলে। শুধু যে আমাদের সময়ই এমনটা ঘটল তা কিন্তু নয়। আমরা যখন বিরোধী দলে ছিলাম পুলিশ আমাদের অনেক নারী কর্মীকে পিটিয়ে শাড়ি-কাপড় পর্যন্ত খুলে ফেলেছে। যুব মহিলা লীগের কর্মীর পেটে এমন লাথি মেরেছে যে তাঁর বাচ্চাটা মারাই গেছে। কেউ কখনো কোনো নারীর গায়ে হাত তুলবে, এটা আমি কিছুতেই বরদাশত করতে পারি না। আমি আমার মন্ত্রণালয় থেকে যতটুকু যা করা দরকার করেছি। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নজরে এনেছি বিষয়টি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।