প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়গুলোর সচিবদের সভা হবে। সভায় প্রশাসনের স্থবিরতা কাটানো, জনপ্রশাসনকে চুক্তিভিত্তিক নিয়োগ, সরকারি চাকরিতে বয়স বাড়ানো ও উন্নয়ন প্রকল্পের শতভাগ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।সচিবালয়ে আজ দুপুর ১২টায় এই সভা হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে।