প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে ক্লাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসনের হস্তক্ষেপে চার দিন পর গতকাল সোমবার থেকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পেরেছে। কিন্তু বিদ্যালয়ের মাঠ দখল করে নির্মিত ঘর এখনো সরানো হয়নি। পুরো বিদ্যালয়টি বেড়া দিয়ে এখনো ঘেরা রয়েছে।

    বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গোপালপুর গ্রামের আমিনুল ইসলাম শতাধিক লোক নিয়ে তাণ্ডব চালিয়ে বিদ্যালয়টি দখল করে নেন। এরপর শিক্ষার্থীদের চার দিনের আন্দোলনের মুখে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভীন ওই বিদ্যালয় যান। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সামাধানের আশ্বাস দিয়ে বিদ্যালয়ে ক্লাস চালু করার ব্যবস্থা করেন। ইউএনও বলেন, শিক্ষার্থীদের জন্য আপাতত ক্লাস করার ব্যবস্থা করা হয়েছে।