প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে গত শুক্রবার রাতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী (১৪)। সে মেরিগাছা গ্রামের জামালউদ্দিনের মেয়ে এবং একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
বড়াইগ্রাম থানা সূত্র জানায়, শুক্রবার উপজেলার ভরতপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে মাসুদ রানার (২২) সঙ্গে ওই ছাত্রীর বিয়ের দিন নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী রাত সাড়ে আটটার দিকে বর ও বরযাত্রী বিয়েবাড়িতে আসেন। খবর পেয়ে নির্বাহী হাকিম জাহিদ নেওয়াজ বিয়েবাড়িতে যান। টের পেয়ে বর ও বরযাত্রীরা সেখান থেকে পালিয়ে যান। এ সময় মেয়ের বাবা তাঁর মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। তিনি মেয়েকে আবার স্কুলে পাঠাবেন বলেও অঙ্গীকার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রতিবেশীদের কাছ থেকে সময়মতো খবর পাওয়ায় আমরা বিয়ে বন্ধ করতে পেরেছি।’