প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল মঙ্গলবার প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় বিয়ের কাজিকে আটক করেছে।এলাকাবাসী জানান, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মরহুম মুছা আহমদের ছেলে প্রবাসী মাহমুদুল করিমের সঙ্গে একই এলাকার এক মেয়ের (১৪) বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল গতকাল। দুপুরে বরপক্ষ কনের বাড়িতে আসে। খাওয়া-দাওয়া শেষে বিকেল সাড়ে চারটার দিকে বিয়ে পড়ানো শুরু হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়।