প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের চিরইল গ্রামে প্রসাশনের হস্তক্ষেপে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। গত বুধবার বিকেলে এই বিয়ে হওয়ার কথা ছিল।ওই দিন প্রায় ১০০ বরযাত্রী নিয়ে বরপক্ষ কনের বাড়িতে হাজির হয়। খানাপিনার পর্বটিও দুপুরে শেষ হয়। এমন সময় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহামঞ্চদ শামসুজ্জামান পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। সেই সঙ্গে পুনরায় বিয়ে না হওয়ার জন্য মেয়ের বাড়িতে পুলিশি পাহারা বসানো হয়।