প্রশিকা ভবন আবারও পুলিশের দখলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ আবারও পুলিশের হাতে। তিন মাস আট দিন তালাবদ্ধ থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে সংস্থার প্রধান নির্বাহী মাহবুব-উল-করিমের কাছে ভবনের চাবি বুঝিয়ে দেয় পুলিশ। কিন্তু ওই দিন রাতে আবারও প্রশিকায় তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এ ব্যাপারে পল্লবী থানার উপপরিদর্শক আশরাফুল বলেন, ‘পুলিশ কাউকে চাবি বুঝিয়ে দেয়নি।’ প্রশিকার পরিচালক আবদুর রব বলেন, ‘রাত ১০টার কিছু পরে পুলিশ ভবনের নিরাপত্তাকর্মীদের চলে যেতে বলে। কোনো কাগজপত্র বা কোনো কারণ দর্শানো ছাড়াই পুলিশ ভবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।’উল্লেখ্য, প্রশিকার পরিচালনা নিয়ে সংস্থার সাবেক চেয়ারম্যান কাজী ফারুকের সঙ্গে বর্তমান পরিচালনা পর্ষদের মতবিরোধ চলছে।