প্রশিকার প্রধান কার্যালয় খুলে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিন বন্ধ থাকার পর বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রধান কার্যালয় আবার খুলে দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ কার্যালয়ের তালা খুলে দিয়ে সংস্থার প্রধান নির্বাহীকে ভবনটি বুঝিয়ে দেয়।প্রশিকার পক্ষ থেকে জানানো হয়, ভবনের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে আসার পর গতকাল থেকেই প্রশিকার কর্মীরা নিজ নিজ দপ্তরে কাজ শুরু করেন। পল্লবী থানা পুলিশ জানায়, সকাল ১০টার দিকে প্রশিকার প্রধান কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়।এর আগে তিন মাস আট দিন তালাবদ্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুরে সংস্থার প্রধান নির্বাহী মাহবুব-উল-করিমের কাছে ভবনের চাবি বুঝিয়ে দেয় পুলিশ। কিন্তু পুলিশ ওই রাতে আবারও প্রশিকায় তালা ঝুলিয়ে দেয়।