প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সম্প্রচার মাধ্যমের সাংবাদিকদের তিন দিনের বনিয়াদি প্রশিক্ষণ হয়েছে। গতকাল বিকেলে প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের কাজ চিকিৎসকদের মতো। চিকিৎসকেরা একটি ছুরি ব্যবহার করে রোগীদের সারিয়ে তোলেন। কিন্তু ওই ছুরি ছিনতাইকারীর হাতে থাকলে ক্ষতি হতে পারে। তেমনি অসতর্কভাবে সাংবাদিকেরা সংবাদ প্রকাশ করলে এর বিরূপ প্রভাব সমাজ ও রাষ্ট্রের ওপর পড়ে। এ জন্য সাংবাদিকদের সতর্ক হয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।