প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে চার দিনব্যাপী চলা অ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ গতকাল বুধবার শেষ হয়েছে। এ প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট। এতে সহযোগিতা করে ব্রিটিশ কাউন্সিল। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গত রোববার থেকে শহরের কালিবাড়ী এলাকায় সাংস্কৃতিক বিপ্লবী সংঘের (সাবিস) মিলনায়তনে চার দিনব্যাপী ওই প্রশিক্ষণ শুরু হয়। গতকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দ্য হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী জিল্লুর রহমান প্রমুখ। এ প্রশিক্ষণে সরকারি দেবেন্দ্র কলেজের ৪০ জন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান শেষে তাঁদের হাতে সনদ তুলে দেওয়া হয়।