প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কাবস্কাউট দলনেতাদের পাঁচ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে গত রোববার রাতে মহাতাবু জলসার মধ্য দিয়ে এ প্রশিক্ষণের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জের ইউএনও ফিরোজ শাহ্। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরকার। ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ আবাসিক প্রশিক্ষণে উপজেলার ৯২টি প্রাথমিক বিদ্যালয়ের কাব দলনেতারা অংশগ্রহণ করেন।