প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিংকসমৃদ্ধ ধানের বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণবিষয়ক কৃষক প্রশিক্ষণ গতকাল বুধবার নীলফামারী আরডিআরএস প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সকালে আনুষ্ঠান উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক গোলাম মো. ইদ্রিস। আরডিআরএস নীলফামারীর সমন্বয়কারী খ ম রাশেদুল আরেফিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে গোলাম মো. ইদ্রিস, উপসহকারী কৃষি কর্মকর্তা ভবানী মোহন রায় ও রশিদুল ইসলাম কৃষকদের প্রশিক্ষণ দেন। হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠানে সদর উপজেলার কুন্দপুকুর ও টুপামারী ইউনিয়নের ৫০ জন কৃষক অংশ নেন। আরডিআরএস নীলফামারীর কৃষি কর্মকর্তা দীলিপ কুমার জানান, ব্রি-৬৪ ও ব্রি-৬২ চাষ করবেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের বিনা মূল্যে ব্রি-৬৪ ও ব্রি-৬২ ধানের বীজ দেওয়া হবে।