প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৫০ জন কৃষক নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা হয়। কৃষি কর্মকর্তার উদ্যোগে ‘নিরাপদ ফসল উৎপাদনের জন্য করণীয় বিষয়ক’ কর্মশালাটি গতকাল অনুষ্ঠিত হয়েছে। কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সরোয়ার জামান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। মো. সরোয়ার জামান বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকেরা কম খরচে ও নিরাপদে ফসল উৎপাদন করতে পারবেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি