প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে ‘দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি মোকাবিলায় নারীর অংশগ্রহণ’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সম্মেলন কক্ষে গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এ এম রফিকুন্নবী। মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার বেগম। এ সময় বক্তৃতা করেন রংপুর জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা আখতার, নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা প্রমুখ।