প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গতকাল শিশুর খাবার ও পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তরের ‘আইওয়াইসিএফ’ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা হয়। এতে প্রশিক্ষণ দেন প্রকল্পের উপব্যবস্থাপক ফাতেমা নেওয়াজ, প্রকল্পের পরিচালক তাহেরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাজিব কিশোর বণিক ও সানোয়ার খান।