প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু ও নারী উন্নয়নবিষয়ক প্রতিবেদন লেখার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার ফরিদপুর সার্কিট হাউস সম্মেলনকক্ষে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। শিশুর প্রারম্ভিক বিকাশ, নারী উন্নয়ন নীতিমালা ও এর প্রতিফলন, শিশু ও নারী পাচার এবং শিশুশ্রমে বাংলাদেশ নিয়ে আলোচনা করেন বেসরকারি সংস্থা এলআইএফডির উপদেষ্টা আবদুল্লাহ শাহরিয়ার। আজ বিকেলে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের উপস্থিত থাকার কথা। কর্মশালায় ৩০ জন সংবাদকর্মী অংশ নিচ্ছেন। ফরিদপুর অফিস|