প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক পুরাকীর্তি নিদর্শন নকশিকাঁথায় ফুটিয়ে তুলতে নওগাঁর পাহাড়পুরে সাত দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বাঙালির আড়াই হাজার বছরের সভ্যতার ইতিহাস, ঐতিহ্য সর্বসাধারণের মাঝ তুলে ধরতে ঐতিহ্য অন্বেষণ নামের একটি সংগঠন ২৪ জুলাই থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত গ্রামীণ কারুশিল্পীদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে। নওগাঁর পাহাড়পুর, বগুড়ার মহাস্থানগড়, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও দিনাজপুরের কান্তজিউ মন্দিরের বিভিন্ন তাৎপর্যপূর্ণ মোটিফ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ১১ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়।