প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ জন শিক্ষার্থীকে নিয়ে রেড ক্রিসেন্ট আন্দোলনবিষয়ক মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নড়াইল রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরিফ। প্রশিক্ষণে সহায়ক হিসেবে আছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান মুন্সি, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক কালিদাস বিশ্বাস প্রমুখ।