প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে সাংবাদিকতা বিষয়ে তিন দিনব্যাপী বনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে ফরিদপুর সার্কিট হাউসে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে এর উদ্বোধন করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) আবু নাঈম মোহাম্মদ আবদুর সবুর, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা প্রমুখ। প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
ফরিদপুর অফিস