প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় নারী খেলোয়াড় তৈরি করতে জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল, ভলিবল ও কাবাডি খেলায় দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। শহরের সবুজবাগ তাপসী রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন সংস্থার সভানেত্রী রুবিনা ইয়াসমিন। তাপসী রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছানাউল্লা ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ফরিদা ইয়াসমীন, সাধারণ সম্পাদক দিলরুবা আমিনা আক্তার, যুগ্ম সম্পাদক ডালিয়া নাসরিন, শারীরিক শিক্ষাবিদ সমিতির সাধারণ সম্পাদক আবদুল হান্নান, তাপসী রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।