প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ডিএস ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব বেগম জেসমিন টুলী, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক খন্দকার মিজানুর রহমান, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, ইউএনও শাহেদ পারভেজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় প্রমুখ। ৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|