প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের ১৭০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের শুদ্ধ সুরে জাতীয় সংগীত গাওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা প্রশাসক হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে সকাল সাড়ে নয়টায় এর উদ্বোধন ঘোষণা করেন।