প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্প জমিতে বেশি ফসল উৎপাদনের কলাকৌশল শেখাতে পাবনার ঈশ্বরদীতে গতকাল বুধবার সকালে ‘মাঠপর্যায়ের কাজে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ঈশ্বরদীর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন বিনার পরিচালক (প্রশিক্ষণ ও কর্মশালা) মনোয়ার করিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও শাকিল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ। সভাপতিত্ব করেন বিনা ঈশ্বরদী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল। এই প্রশিক্ষণে রংপুর, চাঁপাইনবাবগঞ্জ ও ঈশ্বরদীর বিনা উপকেন্দ্রের ৪৬ জন শ্রমিক অংশ নেন।