প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ’ কর্মসূচির আওতায় হাইলাইট ফাউন্ডেশন এর আয়োজন করে। গতকাল চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ হয়। প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা প্রশিক্ষণের উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আবদুল আওয়াল প্রমুখ।