প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলার কিষাণবাজারে বেকার প্রতিবন্ধীদের জন্য ১০ দিনব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্স গতকাল শনিবার সকালে শুরু হয়েছে। অ্যাকসেস টু লাইভলিহুড প্রকল্পের আওতায় সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটির (সিএসআইডি) আয়োজনে ও অ্যাকসেনচার ও লিওনার্দ চেশায়ার ডিজঅ্যাবিলিটির (এলসিডি) সহযোগিতায় দিনাজপুরের কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) ওই কর্মসূচির আয়োজন করে। কিষাণ বাজারের আরিফ টেলিকম সেন্টারে সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় এর সভাপতিত্ব করেন। উদ্বোধন অনুষ্ঠানে শেখপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দীপ্তি রানী রায়, সদস্য রমেন চন্দ্র দাস প্রমুখ বক্তব্য দেন।