প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীর ১১১ জন পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দলীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার এ প্রশিক্ষণ দেওয়া হয়। বিএনপির নেতা-কর্মীরা বলেন, কলাপাড়া পৌরসভা নির্বাচনে নয়টি কেন্দ্রে ৩৭টি বুথ থাকবে। প্রতিটি বুথে পোলিং এজেন্টদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেন উপজেলা বিএনপির সভাপতি এ বি এম মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুর বাহাদুর, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হুমায়ুন কবির প্রমুখ।