প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়ার সার্ভিসের কমিউনিটি স্বেচ্ছাসেবকদের নিয়ে তিন দিনের বেসিক প্রশিক্ষণ কোর্স সিলেট নগরের তালতলা এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনে গতকাল শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সিলেট ফায়ার সার্ভিস কার্যালয়ের উপপরিচালক ও কোর্স কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম। ডিপেকো-৮-এর আওতায় বেসরকারি সংস্থা অক্সফাম ও ভার্ডের কারিগরি সহযোগিতায় কাল বৃহস্পতিবার প্রশিক্ষণ সমাপ্ত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিপিকো-৮ প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ফজলুল হক, প্রশিক্ষক হিসেবে ফায়ার সার্ভিস স্টেশন সিলেটের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বক্তব্য দেন।