প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন, বর্ধিতকরণ, মান নিরূপণ ও প্রযুক্তি বিস্তার প্রকল্পের আওতায় চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিএডিসির ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামার প্রশিক্ষণকেন্দ্রে দিনব্যাপী ওই প্রশিক্ষণে বগুড়া, ঠাকুরগাঁও রংপুর জেলার ৩৩০ জন কৃষক অংশ নেন। ওই খামারের উপপরিচালক (খামার) এনামুল হকের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএডিসির (ঢাকা) জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন, বর্ধিতকরণ, মান নিরূপণ ও প্রযুক্তি বিস্তার প্রকল্পের পরিচালক মো. রেজাউল করিম । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নির্ম্মাল্য কুমার দাস, উৎপল কুমার সাহা, জুলফিকার মোহাম্মদ সরোয়ার জাহান, আব্দুর রশীদ প্রমুখ।