প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘আইনশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশ বাহিনীর ভূমিকা’ শীর্ষক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার তা শেষ হয়। স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনের এ কর্মশালায় উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের ৭৮ জন গ্রামপুলিশ অংশ নেন। গতকালের সমাপনী দিনে ইউএনও সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।