প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিশুরা আগামীর ভবিষ্যৎ। আমরা তাদের সুরক্ষা দেব।’ লালমনিরহাট পুলিশ লাইনের ‘ইন-সার্ভিস’ সেন্টারে পুলিশের আয়োজনে ‘শিশু নির্যাতন রোধ ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণ’-বিষয়ক দুই দিনব্যাপী পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী দিনে গতকাল রোববার এসব কথা বলেন পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম। এতে ২৫ জন এসআই ও এএসআই অংশ নেন। ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রহিমের তত্ত্বাবধানে গত শনিবার ওই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ইসলামিক রিলিফ বাংলাদেশের শিশুকল্যাণ বিভাগের সমন্বয়কারী খাবিরুল হক কামাল, রাফাতুর রহমান, কমিউনিকেশনের সমন্বয়কারী সফিউল আযম।