প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় গতকাল সোমবার পাটচাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাট অধিদপ্তরের বেড়া কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণের বিষয় ছিল, ‘উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন’। উপজেলার ১০০ জন নির্বাচিত কৃষক এতে অংশ নেন। ইউএনও শামসুন্নাহার সুমীর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের। প্রশিক্ষণ দেন পাট অধিদপ্তরের বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক সোলায়মান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমাইল হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা আবদুর রহিম সিদ্দিকী ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আবদুল খালেক।